নোয়াখালী-৬ আসনে বাবা–ছেলের মুখোমুখি লড়াই

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে এবারের জাতীয় নির্বাচনে বিরল এক চিত্র দেখা গেছে। একই আসন থেকে ভিন্ন ভিন্ন দলের হয়ে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাবা ও ছেলে। তারা হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবং তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন বাবা–ছেলে দুজনই।
 
আব্দুল হান্নান মাসউদ এনসিপির প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে এবং তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একই আসনে বাবা–ছেলের প্রার্থী হওয়ার খবরে হাতিয়া জুড়ে চলছে আলোচনা ও কৌতূহল। কেউ এটিকে নবীন ও প্রবীণের প্রতীকী লড়াই হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক কৌশল কিংবা শক্তি প্রদর্শনের ভিন্ন রূপ। স্থানীয়দের মতে, এই প্রার্থী বিন্যাস ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ জানান, তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, তবে ভোটের মাঠে তার অভিজ্ঞতা একেবারেই নতুন। এখনো কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি।
 
তিনি বলেন, 'আমার বাবা একজন প্রবীণ ও অভিজ্ঞ মানুষ। তাকে নির্বাচনে অংশ নিতে আমি উৎসাহিত করেছি। ভোটের মাঠে তার কাছ থেকে নতুন কিছু শেখার সুযোগ হবে। আমি শাপলা কলি প্রতীকে নির্বাচন করব এবং বাবার এই লড়াইকেও স্বাগত জানাই।'

তবে এ বিষয়ে আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, নোয়াখালীর ছয়টি আসনে মোট ৮৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৬২ জন প্রার্থী। আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে।

উল্লেখ্য, নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে এবারের নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে জামায়াতে ইসলামী থেকে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, এনসিপি থেকে আব্দুল হান্নান মাসউদ, বিএনপি থেকে মো. মাহবুবুর রহমান, জাতীয় পার্টি (জাপা) থেকে এ. টি. এম নবী উল্যাহ ও নাছিম উদ্দিন মো. বায়েজীদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ ফজলুল আজিম, শামীমা আজিম, তানভীর উদ্দিন রাজিব ও মুহাম্মদ নুরুল আমীন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া জেএসডি, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এলডিপি ও বিএসপি থেকেও প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব