নতুন বাংলাদেশে রাজনীতি হবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে: জামায়াত আমির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
নতুন বাংলাদেশে  স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পুরোনো রাজনীতি দেশকে পিছনে টেনে নিয়ে গেছে, আর সেই রাজনীতির পাহারাদারি যারা করবে তারা অচল হয়ে পড়বে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে যুব র‍্যালি ম্যারাথন ‘রাজপথে বিজয়ে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, 'এখন আমাদের রাজনীতি হবে দেশ ও জাতির স্বাধীনতা রক্ষা, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদার ও ধর্ষণকারীর বিরুদ্ধে। এটি হবে এমন রাজনীতি, যাতে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।'

তিনি অভিযোগ করেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা একদলীয় স্বার্থের জন্য সাজানো হয়েছিল। সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি পূরণ না করে দেশে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। মুক্তিযুদ্ধকে কিছু স্বার্থান্বেষী দল নিজেদের সম্পত্তি বানিয়েছে, গণতন্ত্র ধ্বংস করা হয়েছে এবং মৌলিক মানবাধিকার কেড়ে নেওয়া হয়েছে।

জামায়াত আমির জানান, তিন দফা ক্ষমতায় থাকা আওয়ামী লীগের শাসনামলে দেশকে ছোপ ছোপ রক্ত আর কাড়ি কাড়ি লাশ দিয়েছে। লগি-বৈঠা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের নৃশংসতা—এ সবই তার ধারাবাহিকতার অংশ। সম্প্রতি ওসমান হাদির ওপর হামলাকেও তিনি ফ্যাসিবাদীদের তৎপরতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, 'ফেব্রুয়ারির নির্বাচন কোনো দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয়ের দ্বার খুলে দেবে। নির্বাচন কমিশন ও প্রশাসনকে তিনি সতর্ক করে বলেন, কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া হলে তা জনগণ প্রতিহত করবে।'

তিনি যুবসমাজকে এগিয়ে এসে দেশকে নতুন পথে পরিচালনার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে তিনি বলেন, 'বিজয় দিবস শুধু স্মরণের নয়, নতুন শপথ নেওয়ার দিন। পুরোনো রাজনীতির কবর রচনা করে নতুন বাংলাদেশের পথে আমরা এগোবো।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার