ন্যাশনাল ডক্টরস ফোরাম ও আন-নূর সোসাইটির যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
ন্যাশনাল ডক্টরস ফোরাম ও আন-নূর সোসাইটির যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
A
Admin
ন্যাশনাল ডক্টরস ফোরাম ও আন-নূর সোসাইটির যৌথ উদ্যােগে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত।
শনিবার (১৬ আগষ্ট) সকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম ও আন-নূর সোসাইটির যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আ.ফ.ম মুশিউর রহমান বলেন ডাক্তারদের সুযোগ আছে সাধারণ জনগণের কাছে গিয়ে সেবা করা, আমরা তাই করছি। আল্লাহকে পেতে হলে মানুষের কল্যানে কাজ করতে হয়। আর আমরা সেই কাজটিই করছি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন-নূর সোসাইটির চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
এসময় মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, আন-নূর সোসাইটি একটি সামাজিক সংগঠন। এর মাধ্যমে আমরা প্রতি সপ্তাহে শনিবার ফ্রি চিকিৎসা সেবা দিয়ে থাকি। আজ আমরা অর্থপেডিকস,মেডিসিন ও দন্ত বিশেষজ্ঞ সহ ২২ জন অভিজ্ঞ ডাক্তারের দ্বারা ফ্রি চিকিৎসা সেবা প্রদান করছি। তিনি আরও বলেন, গরীব দুঃখী ও প্রতিবেশী রোগীদের সেবা প্রদান করলেই আল্লাহ খুশি হয়।
এসময় ন্যাশনাল ডক্টরস ফোরামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা. আলী আশরাফ খান'র সভাপতিত্বে ইউথ ফোরাম নারায়ণগঞ্জের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইন এর সার্বিক সহযোগিতায় ২২ জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা দিনব্যাপী বিভিন্ন রোগের ৪ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর সমাজ সেবা অফিসার এ কে এম সাইফুল ইসলাম, আন-নূর সোসাইটির মাওলানা আবদুল কাইয়ূম, এইচ এম নাসির উদ্দিন,মাওলানা সাইফুদ্দিন মনির,বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক ইকবাল আহাম্মেদ শ্যামল, প্রমূখ।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
‘শেখের বেটি আইতাছে’ স্লোগান দিয়ে গ্রেপ্তার ৪১
৩ নভেম্বর, ২০২৬
‘নিজ স্ত্রীর সঙ্গে’ আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত
৩ নভেম্বর, ২০২৬
তিস্তাপারে উদ্ধারকাজে নামেনি দুই কোটি টাকার বোট, ডুবছে কাদাজলে
৩ নভেম্বর, ২০২৬
আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন
৩ নভেম্বর, ২০২৬
চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মির্জা মোস্তফা জামান
৩ নভেম্বর, ২০২৬
-
শেনজেন ভিসা প্রক্রিয়াকরণ বন্ধ করল সুইডেন দূতাবাস
-
‘শেখের বেটি আইতাছে’ স্লোগান দিয়ে গ্রেপ্তার ৪১
-
ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের
-
‘নিজ স্ত্রীর সঙ্গে’ আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত
-
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
-
তিস্তাপারে উদ্ধারকাজে নামেনি দুই কোটি টাকার বোট, ডুবছে কাদাজলে
-
আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন
-
চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মির্জা মোস্তফা জামান
-
২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন
-
শেরপুরে শব্দদূষণবিরোধী অভিযান, পাঁচ যানবাহনকে জরিমানা