অবরোধে শিক্ষার্থীদের আলোচনার পরামর্শ পুলিশের, প্রত্যাখ্যান আন্দোলনকারীদের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

এক দফা দাবিতে টানা পাঁচ ঘণ্টার অবরোধের পর আন্দোলনরত শিক্ষার্থীদের সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছে পুলিশ। তবে শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছে, দাবি বাস্তবায়নে সুস্পষ্ট অগ্রগতি না হওয়া পর্যন্ত তারা কোনো আলোচনায় যাবে না।

রোববার ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, শিক্ষার্থীরা চাইলে সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে কথা বলে নিজেদের দাবির সর্বশেষ অগ্রগতি জানতে পারে। তিনি জানান, শিক্ষার্থীরা চাইলে লিখিতভাবে তাদের বক্তব্যও দিয়ে আসতে পারে, এতে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে। পাঁচ ঘণ্টার অবরোধে এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, শিক্ষার্থীরা পুলিশের দেয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দাবি পূরণের আগে আলোচনা নয়, আন্দোলন চলবে।

দুপুর ১টা থেকে সরকারি সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে একীভূত করার প্রস্তাবিত অধ্যাদেশ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা শিক্ষা ভবন মোড় অবরোধ করে। এতে পুরো এলাকায় তীব্র যানজট দেখা দেয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়, রাখা হয় জলকামান ও রায়টকার।

গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের গুজবে কান না দিয়ে দায়িত্বশীল আচরণের আহ্বানও জানানো হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি