অ্যানফিল্ডে পিএসভির কাছে লজ্জাজনক হার লিভারপুলের

অ্যানফিল্ডে পিএসভির কাছে ৪–১ গোলের করুণ পরাজয়ে লিভারপুলের দুরবস্থা আরও চরমে পৌঁছেছে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের মাঠে এমন হতাশাজনক হার সমর্থকদের মধ্যে ক্ষোভ আর হতাশা বাড়িয়ে দিয়েছে। গত মৌসুমে লিগ পর্বের শেষ ম্যাচে পিএসভির কাছে হেরেছিল লিভারপুল, তবে তখন তারা টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছিল। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন—প্রিমিয়ার লিগের মতোই চ্যাম্পিয়নস লিগেও তারা নেমে গেছে ১২তম স্থানে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:০০

অ্যানফিল্ডে পিএসভির কাছে ৪–১ গোলের করুণ পরাজয়ে লিভারপুলের দুরবস্থা আরও চরমে পৌঁছেছে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের মাঠে এমন হতাশাজনক হার সমর্থকদের মধ্যে ক্ষোভ আর হতাশা বাড়িয়ে দিয়েছে।

গত মৌসুমে লিগ পর্বের শেষ ম্যাচে পিএসভির কাছে হেরেছিল লিভারপুল, তবে তখন তারা টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছিল। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন—প্রিমিয়ার লিগের মতোই চ্যাম্পিয়নস লিগেও তারা নেমে গেছে ১২তম স্থানে।

বুধবার (২৬ নভেম্বর) রাতের ম্যাচের শুরু থেকেই বিপর্যয়ে পড়ে আর্নে স্লটের দল। টানা দুই ম্যাচে দুই গোল করে হজম করার পর এদিন মাত্র ছয় মিনিটেই পেনাল্টি উপহার দেন অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। কর্নার থেকে তার অদ্ভুত হ্যান্ডবলের সুযোগ নিয়ে স্পট–কিক থেকে সহজেই পিএসভিকে এগিয়ে নেন ইভান পেরিসিচ।

১০ মিনিট পর সমতায় ফেরে লিভারপুল। কোডি গাকপোর শট ফিরলে দোমিনিক সবোসলাই রিবাউন্ড থেকে গোল করেন। এটি ছিল লিভারপুলের চ্যাম্পিয়নস লিগে ৫০০তম গোল।

তবে প্রথমার্ধে ভ্যান ডাইকের হেড বারপোস্টে লেগে ফেরার পর আর ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল। দ্বিতীয়ার্ধে একের পর এক ভুলে রীতিমতো ধসে পড়ে লিভারপুল।

৫৬ মিনিটে বাম দিক থেকে ঢুকে মৌরো জুনিয়রের ক্রস থেকে গুয়ুস টিল গোল করে পিএসভিকে আবারও এগিয়ে নেন। ৭৩ মিনিটে রিকার্ডো পেপির শট পোস্টে লাগলেও রিবাউন্ড থেকে কুহাইব দ্রুইয়েখ ব্যবধান বাড়ান। অতিরিক্ত সময়ে সার্জিনো ডেস্টের কাটব্যাক থেকে দ্রুইয়েখ আবারও গোল করে নিশ্চিত করে পিএসভি ঐতিহাসিক জয়টি।

ম্যাচ শেষে অ্যানফিল্ডের গ্যালারি জুড়ে দেখা যায় বিরক্তি, ক্ষোভ আর হতাশা। শেষ ১২ ম্যাচের ৯টিতে হেরেছে লিভারপুল। ১৯৯২ সালের পর এই প্রথমবার টানা তিন ম্যাচে তিন গোল করে হজম করলো দলটি।

খেলাধুলা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল