ফতুল্লার স্টেডিয়ামের সামনে থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে এক অজ্ঞাত যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ জুলাই) ভোর ৬টায় পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন।

তিনি জানান, উদ্ধারকৃত যুবকের পরনে কালো গেঞ্জি ও কালো ফুল প্যান্ট ছিল। তার দুই হাতে ও গলায় বাঁধাধরার দাগ এবং ডান চোখ আঘাতের কারণে ফোলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও যুবকটিকে হত্যা করে স্টেডিয়ামের সামনের সড়কের পাশে ফেলে রাখা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মরদেহটির পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও সিআইডি কাজ করছে। পরিচয় পাওয়া গেলে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে। প্রথামিক ভাবে এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতী চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন