ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আসন্ন নির্বাচনে বরিশাল-৫ (সদর-সিটি) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই দুই আসনের একটিতে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ইসলামী আন্দোলনের নায়েবে আমির যেখানে প্রার্থী হবেন, সেখানে জামায়াত কোনো প্রার্থী দেবে না। সৌজন্যতার অংশ হিসেবে ফয়জুল করীমের একটি আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে।

পরবর্তীতে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে জানান, বরিশাল-৬ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে।

ইসলামপন্থী দলগুলোর ভোট একত্র করার লক্ষ্য নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে যেসব দলের নির্বাচনী ঐক্যের আলোচনা চলছিল, সেখানে শুরু থেকেই গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল ইসলামী আন্দোলন। জামায়াত ও ইসলামী আন্দোলনসহ মোট আটটি দল প্রায় এক বছর ধরে যুগপৎ আন্দোলনে যুক্ত ছিল।

সাম্প্রতিক সময়ে এই ইসলামপন্থী ঐক্যে জাতীয় নাগরিক পার্টি যুক্ত হলে জোটের দলসংখ্যা দাঁড়ায় ১১-তে। তবে আসন সমঝোতা নিয়ে মতবিরোধের কারণে ইসলামী আন্দোলন জোটে না গিয়ে আলাদাভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। এই প্রেক্ষাপটে দলটির শীর্ষ নেতা সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের একটি আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি