দায়িত্বে অবহেলা, জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ

জ
জাবি প্রতিনিধি
৮ নভেম্বর, ২০২৬ ২৩:৫৬:৩২

সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটের ১১ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকেও দায়িত্ব পালনে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগে তাঁদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীকের নির্দেশনায় এ নোটিশ দেওয়া হয়। সহ-দপ্তর সম্পাদক জহিরুল ইসলামের সই করা পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শোকজ পাওয়া নেতারা হলেন শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ খান, নবাব সলিমুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ রিমন, আ ফ ম কামাল উদ্দিন হল শাখার সভাপতি ফাহাদুর জামান শোভন ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন, শেরেবাংলা এ কে ফজলুল হক হল শাখার সভাপতি সাইফ বিন মাহবুব ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সিয়াম, শহীদ সালাম-বরকত হল শাখার সভাপতি সাইদুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ হল শাখার সভাপতি ফিরোজ আহমেদ পাপন, আল-বেরুনী হল শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখার সভাপতি হামিদুল্লাহ সালমান।

নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও দায়িত্ব পালনে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক বরাবর লিখিত ব্যাখ্যা দিতে হবে।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. পল্লবী থানার ভেতরে এবার ককটেল বিস্ফোরণ, আহত পুলিশ সদস্য সদ্য. বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় মিলেছে সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. পল্লবী থানার ভেতরে এবার ককটেল বিস্ফোরণ, আহত পুলিশ সদস্য সদ্য. বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় মিলেছে সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী