অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ নভেম্বর, ২০২৬ ১২:৫৩:৩৭
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে চলমান অস্থিরতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভায় ১৮ ও ১৯ নভেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তী সময়ে জেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ছুটি অনির্দিষ্টকাল পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়জুড়ে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা এ সিদ্ধান্তের অন্যতম প্রেক্ষাপট। বৃহস্পতিবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাসে প্রবেশ করে মিছিল করার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বেলা ২টার দিকে প্রধান ফটক দিয়ে প্রবেশের পর তাঁরা প্রশাসনিক ভবন অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে যান। সেখানে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে বক্তব্যে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ করার দাবি জানান। সাত কর্মদিবসের মধ্যে নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন না হলে নিজেরাই উদ্যোগ নেবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

এর আগে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র হাতে মিছিলের খবর পাওয়া যায়। এসব ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ে।

শিক্ষার্থীদের অভিযোগ, উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও ক্যাম্পাসে আনসার সদস্যদের বাইরে অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি। ফলে নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি