প্রধানমন্ত্রীর সুস্থতা মানেই দেশের ভালো থাকা: জবি উপাচার্য

জ
জবি প্রতিনিধি
২০ নভেম্বর, ২০২৬ ২৩:৫৫:৪৩
ছবি: সদ্য সংবাদ

দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির স্বার্থে প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। তিনি সুস্থ থাকলে দেশ ভালো থাকবে, দেশের মানুষও ভালো থাকবে। তাই দেশকে ভালোবাসেন এমন প্রত্যেক নাগরিকের উচিত প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা। এমন মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ইউট্যাব এ অনুষ্ঠানের আয়োজন করে। তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ ধারণার প্রবক্তা বলেও উল্লেখ করা হয় অনুষ্ঠানে।

উপাচার্য বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় রয়েছে বলেই তিনি উপাচার্যের দায়িত্বে রয়েছেন—এ কথা স্বীকার করতে তাঁর কোনো দ্বিধা নেই। সবারই কোনো না কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে। তবে দেশের স্বার্থ ও মানুষের কল্যাণই হওয়া উচিত সবার আগে।

তিনি বলেন, গত ১৭ বছর দেশে মানুষের বাক্‌স্বাধীনতা ও স্বাভাবিক চলাচলের অধিকার ছিল না। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মাধ্যমে স্ফুলিঙ্গের মতো একটি আন্দোলনের সূচনা হয়, যার মধ্য দিয়ে তৎকালীন সরকারের পতন ঘটে। বিগত শাসনামলে বিশ্ববিদ্যালয়ে বসে দোয়া মাহফিল করাও কঠিন ছিল। অথচ ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধশতাধিক দোয়া মাহফিলের আয়োজন করা সম্ভব হয়েছে।

বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশকে ভালোবাসেন। তাই দেশের মানুষ হিসেবে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করা আমাদের দায়িত্ব। বাংলাদেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশকে ভালোবাসলে প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য দোয়া করতে হবে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরিস্থিতি তৈরির জন্য ফ্যাসিবাদী অপশক্তিকে দায়ী করে জবি উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী ধৈর্যের পরিচয় দিয়েছেন। তবে সেই ধৈর্যের বাঁধ ভাঙবেন না।

প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত কিছুদিন ধরে দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, তা প্রতিহত করা জরুরি। নড়াইলে যুবদলের দুই কর্মীকে হত্যা এবং কারাগারে হামলার পরিকল্পনার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব অপতৎপরতা প্রতিরোধ করে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ইমরানুল হক, জবি ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নঈম সিদ্দিক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নাসির আহমাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।​


সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি