ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও কারাতেতে লড়বে জবির তিন দল

হ
হাসনাত (জবি প্রতিনিধি)
২৬ নভেম্বর, ২০২৬ ১৪:৪১:৩৩
ছবি: সদ্য সংবাদ

ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও কারাতে—তিনটি ক্রীড়া ইভেন্টে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলগুলোর খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেবে জবির ছাত্র ও ছাত্রীদের পৃথক দল। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেবিল টেনিস প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবে বিশ্ববিদ্যালয়ের টেবিল টেনিস দল। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কারাতে প্রতিযোগিতায় অংশ নেবেন জবির কারাতে দলের সদস্যরা।

সাক্ষাৎকালে উপাচার্য প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও পারদর্শী হয়ে উঠতে হবে। প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা ও দক্ষতার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর এবং শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তিনটি ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের ক্রীড়ানৈপুণ্য তুলে ধরার সুযোগ পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে