ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের মঞ্চে আগুন জ্বলে ওঠার ঘটনা ঘটেছে। এ ঘটনার ১৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদিক কায়েম মঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যেই সেখানে আগুন জ্বলে ওঠে।
এ সময় মঞ্চে থাকা কয়েকজনকে পা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়।
জানা গেছে, সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত প্রকাশনা উৎসবের মঞ্চে এ ঘটনা ঘটে। আগুন জ্বলে ওঠার সময় সাদিক কায়েমও সেখানে উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস