বাংলাদেশে ফিরেছেন রোমানিয়ার জনপ্রিয় পপ সংগীতশিল্পী ওটিলিয়া। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজধানীতে আসার আনন্দ প্রকাশ করেন এই গায়িকা। নিরাপদে ঢাকায় পৌঁছানোর কথা জানিয়ে ভক্তদের সঙ্গে দেখা করার আগ্রহের কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি বাংলাদেশের অনুরাগীদের প্রতি ভালোবাসা জানিয়ে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেন।
৩৪ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভা শহরে। ২০১৪ সালে প্রকাশিত ‘বিলিয়নেরা’ গানটির মাধ্যমে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে পরিচিতি পান তিনি। গানটি প্রকাশের পর বিভিন্ন দেশে শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন এই শিল্পী।
এর আগে ২০২২ সালের জুলাই মাসেও বাংলাদেশ সফরে এসেছিলেন ওটিলিয়া। এবার আবারও তাঁর ঢাকায় আগমন ঘিরে স্থানীয় ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সদ্য সংবাদ/এজে