উন্নয়ন প্রকল্পে অনিয়মের সুযোগ নেই, স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ পার্বত্যমন্ত্রীর

ম
মেহেদী হাসান (রাঙামাটি প্রতিনিধি)
২৬ নভেম্বর, ২০২৬ ১৭:১০:০০
ছবি: সদ্য সংবাদ

পার্বত্য চট্টগ্রামে সরকারি উন্নয়ন প্রকল্পের বাস্তব সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এমপি। তিনি বলেছেন, প্রকল্প গ্রহণ ও অর্থ বরাদ্দের পাশাপাশি কাজের গুণগত মান এবং বাস্তব অগ্রগতি নিশ্চিত করতে হবে। উন্নয়নের নামে ব্যয় দেখালেই চলবে না, সাধারণ মানুষকে এর সুফল পেতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, অতীতে কিছু প্রকল্পে মাটি কাটা ও বনজঙ্গল পরিষ্কারের মতো কাজে বিপুল অর্থ ব্যয় হলেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। ভবিষ্যতে এ ধরনের প্রকল্পের পরিবর্তে মানুষের প্রয়োজন ও এলাকার বাস্তব পরিস্থিতি বিবেচনায় উন্নয়ন পরিকল্পনা নিতে হবে। প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখা এবং দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনার ওপরও জোর দেন তিনি।

শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো সংস্কার এবং প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠগুলো ব্যবহারের উপযোগী করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন সাচিং প্রু।

কাপ্তাই লেকের সম্ভাবনা ও পরিবেশগত সংকটের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে লেকটিকে পার্বত্য অঞ্চলের অর্থনীতি ও পর্যটনের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য লেকের নাব্যতা পুনরুদ্ধার, ভাসমান বসতবাড়ির বর্জ্য অপসারণ ও পয়োনিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা এবং পানিদূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে আরও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বোর্ডটিকে সেই লক্ষ্য অনুযায়ী পরিচালনা করে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পরিধি বাড়ানো হবে।

পর্যটন উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, রাঙামাটি, বান্দরবানের থানচি ও লামা এবং কক্সবাজারের টেকনাফকে কেন্দ্র করে একটি সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা নেওয়ার চিন্তা রয়েছে। এতে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি এবং স্থানীয় খাবার ও ফলমূল পর্যটকদের সামনে তুলে ধরা যাবে। পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি দর্শনার্থীদের সঙ্গে ভালো আচরণ করার আহ্বান জানান তিনি।

যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ও ফ্রিল্যান্সিংয়ের মতো খাতে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের চাকরি ও উদ্যোক্তা হওয়ার পথ তৈরি করা গেলে পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক সক্ষমতা আরও বাড়বে।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

এ ছাড়া বক্তব্য দেন রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ নাসিমুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। মতবিনিময় সভায় সেনাবাহিনী, বিজিবি, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে