ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

সদ্য সংবাদ ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:১০:৩৯
সংগৃহীত

সরকারি ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার কথা বলে কয়েকটি পরিবারের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে ফেনীর পরশুরামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের সন্দেহের পর তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মো. সুজন আকাশ (২৮)। শুক্রবার সকালে উপজেলার ডি এম সাহেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে গ্রামের ছয়টি পরিবারের কাছ থেকে ১ হাজার ২০০ টাকা করে নেন সুজন আকাশ। এভাবে মোট ৭ হাজার ২০০ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

টাকা নেওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা সুজন আকাশকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

এ ঘটনায় ডি এম সাহেবনগর গ্রামের বাসিন্দা শেখ এছাক বাদী হয়ে পরশুরাম মডেল থানায় মামলা করেছেন। তিনি উপজেলার দুবলাচাঁদ গ্রামের মৃত শাহ আলমের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি চক্র। ফ্যামিলি কার্ডের নাম ব্যবহার করে আরও কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে সুজন আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন কারাবন্দিরা সদ্য. বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা, উপস্থিত থাকবেন তারেক রহমান সদ্য. নেপালের সেই টানেলে শেষ হলো উদ্ধারকাজ, বেঁচে নেই কেউ সদ্য. জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎসের সন্ধানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. 'দেড়শ টাকার লাঞ্চ আর ৫০ হাজার ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোন সাফল‍্য নাই' সদ্য. ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন কারাবন্দিরা সদ্য. বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা, উপস্থিত থাকবেন তারেক রহমান সদ্য. নেপালের সেই টানেলে শেষ হলো উদ্ধারকাজ, বেঁচে নেই কেউ সদ্য. জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎসের সন্ধানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. 'দেড়শ টাকার লাঞ্চ আর ৫০ হাজার ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোন সাফল‍্য নাই' সদ্য. ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস