যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আবদুল আল-সাইয়েদ

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬ ১৩:৩৭:৫৯
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদ। মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে পেছনে ফেলে জয়ী হওয়ার পথে রয়েছেন তিনি। চূড়ান্ত ফলাফলে জয় নিশ্চিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম আমেরিকান হিসেবে সিনেটের উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবেন আল-সাইয়েদ।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ডিসিশন ডেস্ক এইচকিউ তাঁর জয়ের পূর্বাভাস দিয়েছে। বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত এ পূর্বাভাসে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করার অবস্থানে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী।

ভোট গণনার সর্বশেষ হিসাব অনুযায়ী, আল-সাইয়েদের পক্ষে পড়েছে ৫০ শতাংশের বেশি ভোট। অন্যদিকে রজার্স পেয়েছেন ৪৭ শতাংশের বেশি ভোট। স্থানীয় সময় বুধবার ভোর পর্যন্ত মোট ভোটের ৫২ শতাংশ গণনা শেষে এ চিত্র পাওয়া গেছে।

পেশায় চিকিৎসক আল-সাইয়েদ এর আগে ডেট্রয়েট ও ওয়েইন কাউন্টির স্বাস্থ্য বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনস্বাস্থ্য খাতে কাজের অভিজ্ঞতা নিয়ে রাজনীতিতে আসা এই ডেমোক্র্যাট প্রার্থীর জয়কে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স সাবেক কংগ্রেস সদস্য। নির্বাচনে তিনি সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছিলেন। উল্লেখ্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানে অল্প ব্যবধানে জয় পেয়েছিলেন ট্রাম্প।

আল-সাইয়েদের সম্ভাব্য এই বিজয় যুক্তরাষ্ট্রের সিনেটের প্রতিনিধিত্বে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণার পরই তাঁর বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে।

​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ