রাজধানীতে আবারও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবার ভাটারা থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বাস আগুনে পুড়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় নতুনবাজারের ১০০ ফুট সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সন্ধ্যার কোনো এক সময় বাসটিতে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাসের বিভিন্ন অংশে। তবে কারা এই অগ্নিসংযোগ করেছে, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/এসএস