দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬ ১২:২১:০০
ছবি: সংগৃহীত

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি একাধিক দেশের শীর্ষ নেতার সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জানান, ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তুরস্কে অবস্থান করবেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক চূড়ান্ত হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে তুর্কি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের এভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং খাতে সহযোগিতার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, সংশ্লিষ্ট আলোচনা কোনো দ্বিপাক্ষিক সফরের অংশ নয়। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ, যেখানে সাধারণ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও কথা বলেন পররাষ্ট্র সচিব। তিনি জানান, উন্নত দেশগুলো আগে বাংলাদেশকে অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দিয়েছিল। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে যৌথ প্রচেষ্টার পাশাপাশি জলবায়ুজনিত ক্ষতির ক্ষতিপূরণের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে জোরালোভাবে তুলে ধরছে বাংলাদেশ।

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের দাবি ও প্রত্যাশা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

সদ্য সংবাদ/এজে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. পল্লবী থানার ভেতরে এবার ককটেল বিস্ফোরণ, আহত পুলিশ সদস্য সদ্য. বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় মিলেছে সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. পল্লবী থানার ভেতরে এবার ককটেল বিস্ফোরণ, আহত পুলিশ সদস্য সদ্য. বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় মিলেছে