চ্যানেল ২৪-এর এমডিসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা করতে আবেদন

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬ ১৯:৫৮:০০
ছবি: সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এ প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদসহ সাতজনের বিরুদ্ধে মানহানির মামলা করার আবেদন করেছেন এক বিচারক।

সোমবার (৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে এ আবেদন করেন লালমনিরহাটের সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম। বর্তমানে তিনি আইন ও বিচার বিভাগে সংযুক্ত রয়েছেন।

আবেদনকারীর আইনজীবী আজিজুর রহমান দুলু জানান, আদালত বাদীর বক্তব্য শুনে তা রেকর্ড করেছেন। এ বিষয়ে আদেশ পরে দেওয়া হবে।

মামলার আবেদনে চ্যানেল ২৪-এর এমডি এ কে আজাদ ছাড়াও ‘সার্চলাইট’ অনুষ্ঠানের সম্পাদক ফয়সাল আলম, নির্বাহী পরিচালক জহিরুল আলম, মাল্টিমিডিয়া বিভাগের প্রধান রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাকসুদ উন নবী, সিনিয়র নিউজ এডিটর তুহিন কাইয়ুম এবং প্রতিবেদক জাহিদ হোসেনকে বিবাদী করা হয়েছে।

আরিফুল ইসলামের অভিযোগ, গত ৯ অক্টোবর চ্যানেল ২৪-এর নিয়মিত সংবাদ ও রাত ৯টার অনুসন্ধানী অনুষ্ঠান ‘সার্চলাইট’-এ ‘মামলা আছে, নেই বাদী-সাক্ষীর খোঁজ : বিচারককে ঘিরে অনুসন্ধানে চাঞ্চল্য’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয়। এতে তাঁর দেওয়া বক্তব্য অসৎ উদ্দেশ্যে সম্পাদনা করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আবেদনে আরও বলা হয়, ১৫ অক্টোবর আইন ও বিচার বিভাগ তাঁকে সাময়িক বরখাস্ত করে। এরপর চ্যানেল ২৪-এর পক্ষ থেকে সংবাদ প্রকাশ করে দাবি করা হয়, তাদের প্রতিবেদন প্রচারের পরই ওই বিচারককে বরখাস্ত করা হয়েছে। বাদীর দাবি, এ তথ্য সঠিক নয় এবং এতে তাঁর সম্মানহানি হয়েছে।

আরিফুল ইসলামের ভাষ্য অনুযায়ী, শরীয়তপুরের সাবেক জেলা ও দায়রা জজ মো. সোলায়মানের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ অনুযায়ী অদক্ষতা ও অসদাচরণের অভিযোগের তদন্তের স্বার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বর্তমানে মো. সোলায়মান মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রতিবেদনে তাঁর বক্তব্য বিকৃত করার অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে একটি পেনড্রাইভ আদালতে জমা দিয়েছেন বাদী। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে সমন জারির আবেদন জানিয়েছেন তিনি।

আদালত এ বিষয়ে এখনো চূড়ান্ত আদেশ দেননি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে প্রকৃত তথ্য জানালেন ডেপুটি প্রেস সচিব সদ্য. অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে প্রকৃত তথ্য জানালেন ডেপুটি প্রেস সচিব সদ্য. অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী