প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৬ ১৬:৩১:০৭
ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের দপ্তরের কর্মী পরিচয় ব্যবহার করে প্রতারণা ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আবু হুরায়রা নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক। এর আগে শুক্রবার রাতে সিংড়া থানায় এ ঘটনায় মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

আবু হুরায়রা সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া গ্রামের বাসিন্দা। তিনি সিংড়া পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার ও তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ও মুঠোফোনে বিভিন্ন রাজনৈতিক নেতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ রয়েছে বলে পরিচয় দিতেন হুরায়রা। এভাবে প্রভাবশালী ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করে রাজনৈতিক পদে মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ চাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, বিকাশের মাধ্যমে তাঁর কাছে ১ হাজার ৭৮৫ টাকা পাঠানো হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ফোন নম্বর, হোয়াটসঅ্যাপের বার্তা এবং ডিজিটাল লেনদেনের তথ্য যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অনুমোদন নিয়ে তাঁর পক্ষে মামলাটি করেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক আবুল কালাম আজাদ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আবু হুরায়রার বিরুদ্ধে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন থানায় চারটি ফৌজদারি মামলা হয়েছে। এর মধ্যে পাবনা সদর থানায় ২০২১ সালে, ঢাকার ধানমন্ডি থানায় ২০২২ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে এবং ২০২৩ সালে রাজধানীর আরও দুটি থানায় মামলা রয়েছে। এ ছাড়া ২০২৫ সালের ৬ ডিসেম্বর বগুড়ার গাবতলী থানার আমলি আদালতে তাঁর বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়েরের তথ্যও নথিতে পাওয়া গেছে।

পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। মামলাটির গুরুত্ব বিবেচনায় নাটোর জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

এই প্রতারণার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি