গোসাইরহাটে জুয়া খেলার আসর থেকে গ্রেপ্তার ৩

শ
শাহেদ আহমেদ বাবু (শরীয়তপুর প্রতিনিধি)
২৬ অক্টোবর, ২০২৬ ১৩:৫৪:২৩

শরীয়তপুরের গোসাইরহাটে জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে তাস, জুয়া খেলার কাজে ব্যবহৃত প্লাস্টিকের চট এবং নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ছয়জন সেখান থেকে পালিয়ে যান।

রোববার (২৫ অক্টোবর) গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের উত্তর রানিসা এলাকায় এ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর রানিসা গ্রামের মোতালেব সরদারের বাড়ির পাশের একটি ধানক্ষেতের মধ্যে পুকুরপাড়ে কয়েকজনকে জুয়া খেলতে দেখা যায়। পরে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চরসিধলকুড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বাবু বাঘা (৩৪), আদাসন গ্রামের হোসেন আলী মৃধার ছেলে জালাল মৃধা (৪৭) এবং নয়াকান্দি গ্রামের মরণ দেওয়ানের ছেলে রিফাত দেওয়ান (৩০)।

অভিযানকালে পুকুরপাড়ে প্লাস্টিকের চটের ওপর থেকে এক সেট তাস, একটি প্লাস্টিকের চট ও জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ অর্থ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে থাকা আরও ছয়জন পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা-সংক্রান্ত ব্যবস্থা নিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, জননিরাপত্তা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে। জুয়া কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তা পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির