নিজ বাসার সামনে থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা চিংকিউ রোয়াজা

ম
মেহেদী হাসান (রাঙামাটি প্রতিনিধি )
৮ নভেম্বর, ২০২৬ ০৯:৫১:২৭
ছবি: সদ্য সংবাদ

রাঙামাটিতে অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক স্থানীয় সরকার পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের কালিন্দিপুর এলাকায় নিজ বাসার সামনে থেকে তাঁকে আটক করা হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিংকিউ রোয়াজার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাঙামাটিতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক সময়ে তাঁদের কেউ কেউ এলাকায় ফিরে যোগাযোগ ও বৈঠক করছেন বলে তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব কর্মকাণ্ডে কারা জড়িত এবং তাঁদের স্থানীয়ভাবে কেউ সহযোগিতা করছেন কি না, তা জানতে জেলায় নজরদারি বাড়ানো হয়েছে।

এরই অংশ হিসেবে চিংকিউ রোয়াজার অবস্থান শনাক্তের পর কালিন্দিপুর এলাকায় অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

চিংকিউ রোয়াজা রাঙামাটি জেলা আওয়ামী লীগের এক নম্বর জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি হেডম্যান অ্যাসোসিয়েশনের নেতা হিসেবেও পরিচিত।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা ঠেকাতে বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী