শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, বড় কম্পনের আশঙ্কায় ৭ দিনের সতর্কতা

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ নভেম্বর, ২০২৬ ০৯:১৮:৫৭
ছবি: সংগৃহীত

জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে আঘাত হানা এ কম্পনে বিভিন্ন স্থাপনার জানালা ভেঙে যায় এবং দোকানপাটের মালামাল ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় আগামী এক সপ্তাহ বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

জাপানের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর মাত্রা ৫ দশমিক ৫ বলে জানিয়েছে। মূল কম্পনের পর ওই অঞ্চলে আরও কয়েকটি মৃদু ভূকম্পন অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিজুওকা প্রিফেকচারে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ কিলোমিটার গভীরে। আইচি প্রিফেকচারে সবচেয়ে তীব্র কম্পন অনুভূত হয়। এ ছাড়া হামামাতসু শহর, কিয়োটো, নারা, ইয়ামানাশি ও গিফুসহ বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের প্রভাব পড়ে। তবে রাজধানী টোকিওতে কম্পন অনুভূত হয়নি।

ভূমিকম্পের পর স্থানীয় টেলিভিশনে প্রচারিত দৃশ্যে বিভিন্ন দোকানের জানালা ভাঙা এবং সড়কে কাচ ছড়িয়ে থাকতে দেখা যায়। একটি বইয়ের দোকানে তাক থেকে বই পড়ে মেঝেতে স্তূপ হয়ে যায়। আহতদের মধ্যে কয়েকজন আতঙ্কে ভবন থেকে বের হওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছেন।

এদিকে সম্ভাব্য পরবর্তী কম্পনের আশঙ্কায় আগামী সাত দিন সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাপানের আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিন আরও শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি মাথায় রেখে বাসিন্দাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

অধিদপ্তরের কর্মকর্তা আয়াতাকা এবিতা সাংবাদিকদের জানান, ভূমিকম্পের পর ভূমিধস, পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়া এবং বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকা জরুরি। তবে নানকাই ট্রফ প্লেট এলাকায় এখন পর্যন্ত অস্বাভাবিক কোনো পরিবর্তন শনাক্ত হয়নি। ওই অঞ্চলে ভবিষ্যতে বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে বিজ্ঞানীরা সতর্ক করে আসছেন।

ভূমিকম্পের প্রভাব বিবেচনায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শিনকানসেন বুলেট ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে। রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই সতর্কতামূলক এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় জাপানের কর্তৃপক্ষ নিয়মিত নাগরিকদের জরুরি প্রস্তুতি রাখার পরামর্শ দিয়ে থাকে। এর মধ্যে পর্যাপ্ত পানি, শুকনো খাবার ও ব্যাটারি সংরক্ষণের পাশাপাশি দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরিকল্পনা রাখার বিষয়টিও রয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী