নারায়ণগঞ্জের মাদ্রাসায় অগ্নিকাণ্ড, বার্ন ইনস্টিটিউটে ৪৮ শিক্ষার্থী

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬ ০৯:৫২:২৮
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগার পর ছড়িয়ে পড়া ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ শিক্ষার্থী। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাঁদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। গুরুতর অসুস্থ একজনকে ভেন্টিলেটরের সহায়তায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আগুনের ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থীকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে চিকিৎসা চলছে। তাঁদের একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে। সবার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। আরও রোগী আসতে পারেন বলেও জানান তিনি।

প্রাথমিকভাবে জানা গেছে, রাতে মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। এ সময় দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন ছড়িয়ে পড়লে ঘন ধোঁয়ায় ভবনের ভেতর শ্বাসকষ্টে আক্রান্ত হন কয়েকজন শিক্ষার্থী। পরে মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টদের সহায়তায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার আহসান হাবীব জানান, রাত ১টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার বলেন, মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগার পর ভবনজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, মশার কয়েল কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ সদ্য. যুদ্ধ শেষে বদলে যাবে ইউক্রেনের মানচিত্র: ট্রাম্প সদ্য. ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ সেই ইকরামকে গুলি সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ সদ্য. যুদ্ধ শেষে বদলে যাবে ইউক্রেনের মানচিত্র: ট্রাম্প সদ্য. ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ সেই ইকরামকে গুলি