মাগুরায় ৪১ চেকে প্রায় দেড় কোটি টাকার ক্ষতিপূরণ বিতরণ করলেন জেলা প্রশাসক

ম
মাগুরা প্রতিনিধি( আফ্রিদি ইমন)
১১ নভেম্বর, ২০২৬ ২৩:৪৮:১৭

সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির মালিকদের মধ্যে ৪১টি চেকের মাধ্যমে প্রায় দেড় কোটি টাকার ক্ষতিপূরণ বিতরণ করেছে মাগুরা জেলা প্রশাসন। বুধবার (১১ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৪১টি এলএ চেকের মাধ্যমে মোট ১ কোটি ৩৯ লাখ ৬৫ হাজার ৮৮৪ টাকা ৮৬ পয়সা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। জমির মালিকানা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে এ অর্থ বিতরণ করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোতাকাব্বির আহম্মেদ এসব চেক বিতরণ করেন।

মূলত বাংলাদেশ রেলওয়ের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় এ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। ০৪/২০১৯-২০ নম্বর এলএ মামলার অধীনে প্রকল্পটির কাজ চলছে। ২০২০ সালের ৩১ মে এ অধিগ্রহণ মামলা করা হয়।

প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এতে মোট প্রাক্কলিত বরাদ্দ ১১৫ কোটি ৪৩ লাখ ৩৯ হাজার ৪২৬ টাকা ৮ পয়সা। এর মধ্যে শুধু জমির ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ রয়েছে ১১৩ কোটি ১৭ লাখ ৫ হাজার ৩১৯ টাকা ৬৯ পয়সা।

এ ছাড়া মাগুরা-শ্রীপুর মহাসড়কের বাঁক অপসারণ ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ০৫/২০১৯-২০ নম্বর এলএ মামলায় একটি চেকের মাধ্যমে আরও ৮ লাখ ৪৫ হাজার ৯০২ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ১১ নভেম্বর পর্যন্ত রেল প্রকল্পে মোট ৫৬ কোটি ২১ লাখ ৭০ হাজার ৩৭৩ টাকা ক্ষতিপূরণ পরিশোধ করা হয়েছে, যা নির্ধারিত ক্ষতিপূরণের প্রায় ৫০ শতাংশ।

তবে দেওয়ানি মামলা থাকায় প্রায় ৩৬ শতাংশ ক্ষতিপূরণ আপাতত বিতরণ করা সম্ভব হচ্ছে না। মামলাবিহীন অবশিষ্ট প্রায় ১৪ শতাংশ ক্ষতিপূরণ বিতরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ক্ষতিপূরণ পেতে কোনো ঘুষ দিতে হয়নি কিংবা প্রশাসনিক হয়রানির শিকার হতে হয়নি বলে জানিয়েছেন কয়েকজন উপকারভোগী।

ক্ষতিপূরণ পাওয়া কাসুন্দি মৌজার বাসিন্দা রেজাউল ইসলামসহ অন্যরা জানান, প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকায় তাঁরা সহজেই চেক পেয়েছেন। এ জন্য জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তাঁরা।

এ বিষয়ে জেলা প্রশাসক মোতাকাব্বির আহম্মেদ বলেন, ক্ষতিপূরণ বিতরণের ক্ষেত্রে প্রকৃত মালিক শনাক্তকরণ, দলিল ও জাতীয় পরিচয়পত্র যাচাই, ওয়ারিশ নির্ধারণ এবং জমিসংক্রান্ত মামলা পর্যালোচনা করে ভুক্তভোগীদের মধ্যে চেক দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি সেবা পেতে কাউকে যাতে হয়রানি বা ঘুষ দিতে না হয়, সে বিষয়ে জেলা প্রশাসন কঠোর নজর রাখছে। পর্যায়ক্রমে বাকি ক্ষতিপূরণও মামলা নিষ্পত্তি সাপেক্ষে বিতরণ করা হবে।


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী