বাংলাদেশ-মালদ্বীপের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

ম
মালদ্বীপ প্রতিনিধি
১১ নভেম্বর, ২০২৬ ২৩:২০:৩২

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার এবং সামরিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাব্য ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেন তাঁরা।

এ সময় সামরিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের সংশ্লিষ্ট প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া সক্ষমতা বৃদ্ধি, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও সামুদ্রিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন তাঁরা। এসব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে দুই দেশের অভিন্ন স্বার্থের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

সাক্ষাৎটি বাংলাদেশ ও মালদ্বীপের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সম্পৃক্ততা এবং গঠনমূলক সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করার সুযোগ তৈরি করে। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে ভবিষ্যতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার সম্ভাবনা অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করেন।

প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ হাইকমিশন।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী