জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ২৩:৩২:৩৭
ছবি: সংগৃহীত

জার্মানিতে নাৎসিরা যেমন ফিরে এসে রাজনীতি করতে পারেনি, তেমনি গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ফ্যাসিস্ট শক্তিও বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো চেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তের ওপার থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে কখনো বিক্ষোভ, কখনো হরতাল কিংবা অন্য কোনো নামে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে। এসব কর্মসূচির উদ্দেশ্য একটাই—দেশে অস্থিরতা সৃষ্টি করা। সম্মিলিতভাবে তা প্রতিহত করতে জাতীয় ঐক্য প্রয়োজন।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় যে ঐক্য গড়ে উঠেছিল, তা আবারও প্রয়োজন। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে রুখে দেওয়া, তাদের সমূলে উৎপাটন এবং যেকোনো কর্মসূচি বাস্তবায়ন ও ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ বিষয়ে সরকারি দল, বিরোধী দলসহ সংসদের ভেতরে ও বাইরে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্য প্রত্যাশা করেন তিনি।

২০০৪ সালে হোটেল শেরাটনের সামনে বাসে গানপাউডার দিয়ে আগুন দেওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাঁর অভিযোগ, সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট নেত্রী বারবার অডিও কলে দলীয় নেতাদের জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাঁদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। পাশাপাশি জুলাই যোদ্ধাদের চরম শিক্ষা দেওয়ার হুমকিও দিচ্ছেন।

এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, মহান রব্বুল আলামিন হয়তো তাঁকে আর কখনো সেই সুযোগ দেবেন না। একটি দলের এভাবে পালিয়ে যাওয়ার নজির বিশ্বের ইতিহাসে হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার ঘটনার সঙ্গে মেলে। নাৎসিরা যেমন জার্মানিতে ফিরে রাজনীতি করতে পারেনি, তেমনি গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ফ্যাসিস্ট শক্তিও বাংলাদেশে আর ফিরতে পারবে না।

নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা ও আইনের প্রয়োগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে মানবাধিকার আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী দেশে ফিরে প্রথম ভাষণেই নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলেছিলেন। একজন মা যেমন সন্তানের জন্য, ভাই যেমন বোনের জন্য এবং স্ত্রী যেমন স্বামীর জন্য নিরাপত্তা কামনা করেন, সরকারও তেমন নিরাপদ বাংলাদেশ গড়তে চায়।

তিনি বলেন, সরকার কখনোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায়নি, ভবিষ্যতেও করবে না। তবে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে সরকার দ্বিধা করবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ, গায়েবি মামলা এবং জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের মতো মানবতাবিরোধী অপরাধের বিচারের অঙ্গীকার পূরণে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।​


সদ্য সংবাদ/ এআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী