সাফ চ্যাম্পিয়নশিপ

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ২২:১৫:১৭
ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে হামজা-জামালরা। দারুণ এই জয়ে শুধু সেমিফাইনাল নিশ্চিতই হয়নি, শ্রীলঙ্কাকে টুর্নামেন্ট থেকেও বিদায় করেছে বাংলাদেশ।

জাতীয় স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশি বাজার পর গ্যালারিতে উল্লাসে মেতে ওঠেন বাংলাদেশি সমর্থকেরা। মাঠে একে অপরকে জড়িয়ে ধরে জয় উদ্‌যাপন করেন খেলোয়াড়েরা। দীর্ঘদিন পর দেশের ফুটবলে এমন স্বস্তির রাত উপহার দিলেন তাঁরা।

শ্রীলঙ্কার সামনে সেমিফাইনালে ওঠার জন্য অন্তত এক পয়েন্ট পাওয়ার সমীকরণ ছিল। তবে চার গোল হজম করে গোল ব্যবধানে ভুটানের চেয়ে পিছিয়ে পড়ে দলটি। ফলে শ্রীলঙ্কার পরিবর্তে ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয় ভুটান। শ্রীলঙ্কা দুই গোলের ব্যবধানে হারলেই ভুটানের শেষ চারে ওঠার সুযোগ ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ ৪ গোল করে তাদের বিদায় নিশ্চিত করে।

বাংলাদেশের হয়ে গোলের সূচনা করেন সামিত সোম। এরপর ব্যবধান দ্বিগুণ করেন হামজা। দ্বিতীয়ার্ধে ফারহান আলী ওয়াহিদের দুর্দান্ত গোলটি ছিল ম্যাচের অন্যতম আকর্ষণ। ৫৪ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন তিনি। এরপর আরও দুই ডিফেন্ডারের মাঝখান থেকে দারুণ দক্ষতায় বল জালে পাঠান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কোনো ফুটবলারের কাছ থেকে এমন গোল খুব একটা দেখা যায়নি।

অধিনায়ক হামজার নেতৃত্বে শুরু থেকেই গোছানো ফুটবল খেলেছে বাংলাদেশ। পঞ্চম মিনিটে শ্রীলঙ্কার বক্সের সামনে ফ্রি-কিক পায় দলটি। হামজার নেওয়া শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। দুই মিনিট পর তাঁর ক্রস থেকে বল ধরতে ব্যর্থ হন লঙ্কান গোলরক্ষক পেরেরা। বক্সে বল পেয়ে সামিতের নেওয়া প্রথম শট প্রতিহত হয়। ফিরতি বল পেয়ে দ্বিতীয় চেষ্টায় গোল করেন তিনি।

এগিয়ে যাওয়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করে শ্রীলঙ্কা। তবে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় খেলা হামজার প্রেসিংয়ে চাপে থাকে লঙ্কানরা। ৪৩ মিনিটে নিজেই ব্যবধান বাড়ান বাংলাদেশ অধিনায়ক। স্ট্রাইকার ইব্রাহিমের বাড়ানো বল দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মধ্যে ফারহানের চোখধাঁধানো গোলে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় শ্রীলঙ্কা। তিন গোলে এগিয়ে যাওয়ার পর খেলোয়াড় পরিবর্তন করেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। ফাহিম, জামাল, সুকি, রহমত ও হৃদয়কে মাঠে নামান তিনি। জামাল মাঠে নামলেও অধিনায়কের আর্মব্যান্ড ছিল হামজার হাতেই। পুরো ম্যাচ খেলেছেন তিনি।

বাংলাদেশের প্রতিটি পাল্টা আক্রমণেই গোলের সম্ভাবনা তৈরি হচ্ছিল। এরই ধারাবাহিকতায় ৮৭ মিনিটে চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন। গোলরক্ষক পেরেরার সঙ্গে একের বিপরীতে এক অবস্থায় তাঁর মাথার ওপর দিয়ে বল জালে পাঠান রাকিব।

৪-০ গোলের বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ চারে স্বাগতিকদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তান।​


সদ্য সংবাদ/ এআর

খেলাধুলা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ