রুমিন ফারহানার সঙ্গে বিতর্কে জড়ানো সরাইল থানার সেই ওসিকে বদলি

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১৯:৫৮:৪৪
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে তাকে বদলির নির্দেশ দিয়ে আদেশ জারি করেছে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়।

বুধবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম।

২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানার দায়িত্ব নেন মনজুর কাদের ভূঁইয়া। জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দায়িত্ব পালনকালে ২০২৬ সালের ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন মামলায় ১ হাজার ১৫৮ জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৪৫ জন মাদক কারবারি, ৪৩ জন পেশাদার ডাকাত, ৪৫৪ জন ওয়ারেন্টভুক্ত এবং ৫৫ জন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

এ ছাড়া ওই সময়ে ৫ হাজার ৭৩১ পিস ইয়াবা, ২১৭ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধারের তথ্য জানায় পুলিশ। কয়েকটি হত্যা, ডাকাতি ও ধর্ষণ মামলার রহস্য উদ্‌ঘাটন এবং আসামি গ্রেপ্তারের ঘটনাও তার দায়িত্বকালীন কার্যক্রমের মধ্যে রয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে বিরোধে জড়িয়ে আলোচনায় আসেন এই পুলিশ কর্মকর্তা। গত ২২ অক্টোবর রাতে সরাইল থানায় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে থানায় গিয়েছিলেন রুমিন ফারহানা।

সেখানে তার সঙ্গে থাকা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন। তবে অভিযোগটি অস্বীকার করেন মনজুর কাদের ভূঁইয়া। এ ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ।

এর আগে পুলিশের চাকরিতে থাকা অবস্থায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে গত ৩০ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় সমিতি। এ বিষয়ে মনজুর কাদের ভূঁইয়ার বক্তব্য, পুলিশে যোগদানের আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন। নোটিশের জবাবে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন বলে দাবি করেন তিনি।

এদিকে মনজুর কাদের ভূঁইয়াকে বদলির আদেশ দেওয়া হলেও সরাইল থানার পরবর্তী ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে এখন পর্যন্ত কারও নাম ঘোষণা করা হয়নি।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে