লংগদুতে সড়ক নির্মাণে সেনাবাহিনীর উদ্যোগ

ম
মেহেদী হাসান (রাঙামাটি প্রতিনিধি)
১২ নভেম্বর, ২০২৬ ০১:৩৬:৪৩

রাঙামাটির লংগদুতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে এবং লংগদু জোনের উদ্যোগে হেরিংবোন বন্ড (এইচবিবি) সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ইসলামাবাদ সংযোগ সড়ক থেকে লংগদু কলেজ হয়ে বরাদম বৌদ্ধবিহার পর্যন্ত সড়কটি নির্মিত হলে কয়েকটি এলাকার মানুষের যাতায়াত সহজ হবে।

বুধবার (১১ নভেম্বর) উপজেলার ইসলামাবাদ সংযোগ সড়ক থেকে দক্ষিণ-পূর্ব দিকে লংগদু কলেজ হয়ে বরাদম বৌদ্ধবিহার পর্যন্ত সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন লংগদু জোনের জোন কমান্ডার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, লংগদু প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিকেরা, বরাদম বনবিহারের ভান্তে, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জনদুর্ভোগ কমানো এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে লংগদু জোন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ সড়ক নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত, রোগীদের চিকিৎসাসেবা গ্রহণ এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেনাবাহিনীর মতে, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে সহায়ক। ভবিষ্যতেও লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকায় উন্নয়ন ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ সদ্য. চট্টগ্রামে পুলিশ সুপারের মুঠোফোন জব্দ, রাখা হয়েছে নজরদারিতে সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ সদ্য. চট্টগ্রামে পুলিশ সুপারের মুঠোফোন জব্দ, রাখা হয়েছে নজরদারিতে সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর