রাঙামাটিতে ৩ সন্তানের জননীর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

র
রাঙামাটি প্রতিনিধি (মেহেদী হাসান)
১২ নভেম্বর, ২০২৬ ০০:২০:৪০

রাঙামাটির লংগদু উপজেলায় হনুফা বেগম (২৬) নামে তিন সন্তানের জননীর বিষপানে মৃত্যুর ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছে নিহতের পরিবার। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তাঁর স্বামী নবী হোসেন।

বুধবার (১১ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার গুলশাখালী ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় বাবার বাড়িতে বিষপান করেন হনুফা। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে একাধিকবার সামাজিকভাবে সালিস-বৈঠকও হয়েছে। সালিসে সমঝোতার অংশ হিসেবে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে জমি লিখে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল বলে জানা গেছে। ঘটনার আগের দিন হনুফা বাবার বাড়িতে এসে ওই জমির দলিল নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর পরদিনই বিষপানের ঘটনা ঘটে।

নিহতের মা অভিযোগ করে বলেন, তাঁর মেয়েকে স্বামী বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। কিছুদিন আগে জোরপূর্বক রক্ত দিয়ে মেয়ের গোপনাঙ্গে আঘাত করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এসব বিষয়ে একাধিকবার বিচার চেয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন নিহতের মা। স্বামীর নির্যাতনের কারণেই তাঁর মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে স্বামী নবী হোসেন বলেন, জমির দলিলে স্বাক্ষর করার জন্য স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়েছিলেন। সেখানে তাঁর মা ও ভাইয়েরা দলিলে স্বাক্ষর না করে উল্টো তাঁকে নির্যাতন করেন। এ ঘটনার পর তাঁর স্ত্রী বিষপান করেন। তাঁর বিরুদ্ধে আনা নির্যাতনের অভিযোগ মিথ্যা বলেও দাবি করেন তিনি।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান জানান, হনুফাকে হাসপাতালে আনার পর প্রায় ১০ মিনিট তাঁর শ্বাস-প্রশ্বাস চলছিল। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার সময় তাঁর মৃত্যু হয়। তাঁর শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল এবং এ নিয়ে একাধিকবার সালিস হয়েছে। বুধবার বাবার বাড়িতে থাকা অবস্থায় ওই নারী বিষপান করেছেন বলে পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী