কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাগুরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রানা আমির ওসমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে তাঁর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে ঢাকা মহানগর আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত নাশকতার অভিযোগে রানা আমির ওসমানের বিরুদ্ধে মাগুরা ও ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
রানা আমির ওসমান নিষিদ্ধ ছাত্রলীগের মাগুরা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক। ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
সদ্য সংবাদ/ এআর