নিষিদ্ধ ঘোষিত কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নেতা বিদ্যুৎ হোসেনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। ১১ নভেম্বর মধ্যরাতে কুড়িগ্রাম সদর থানার পুলিশ তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
বিদ্যুৎ হোসেন কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের হোসেন আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সরকারবিরোধী আন্দোলন ও বিভিন্ন নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা ছাড়াও বিদ্যুতের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সদ্য সংবাদ/ এআর