প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আ.লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬ ২২:৩৭:০০
ছবির বাঁ থেকে দ্বিতীয় আওয়ামী লীগ নেতা আবুল বাশার খান। সংগৃহীত

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশ নিয়েছেন ফরিদপুরের মধুখালীর জুট ব্যবসায়ী আবুল বাশার খান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলনে তার অংশগ্রহণের খবর প্রকাশ্যে আসার পর ফরিদপুর-১ আসনের বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও চলছে আলোচনা-সমালোচনা।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আবুল বাশার খান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মধুখালী উপজেলা শাখার পাঁচ নম্বর উপদেষ্টামণ্ডলীর সদস্য। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেছেন বলেও দাবি তাদের। এমনকি ওই সরকারের অধীনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

গত জাতীয় সংসদ নির্বাচনে আবুল বাশার খান ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি নেতাদের দাবি, ওই নির্বাচনে বিএনপির প্রার্থীর ভোটের হিসাব পাল্টে দিতে তিনি ভূমিকা রেখেছিলেন। তাদের মতে, ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থীর পরাজয়ের পেছনেও তার ভূমিকা ছিল।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা বাকী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জহুরুল ইসলাম লিটন। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

তাদের প্রশ্ন, একজন সাবেক স্বতন্ত্র প্রার্থী কীভাবে এবং কার সহযোগিতায় প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পেলেন? এত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধি দলের সদস্য নির্বাচনের আগে সংশ্লিষ্ট ব্যক্তির রাজনৈতিক ও সাংগঠনিক অতীত যথাযথভাবে যাচাই করা প্রয়োজন ছিল বলে মনে করেন তারা।

বিএনপি নেতারা আরও অভিযোগ করেন, আবুল বাশার খান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে পরাজিত করার উদ্দেশ্যে কৌশলী ভূমিকা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি এখনো আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন বলেও দাবি তাদের। এমন একজন ব্যক্তির প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা উচিত বলে মনে করেন তারা।

এ ঘটনায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ফরিদপুর-১ আসনের বিএনপি নেতাকর্মীরা। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে আবুল বাশার খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস​


সদ্য সংবাদ/ এআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তাবরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. হোয়াইট হাউসের কাছে গুলিতে নিহত ১, আহত অনেকে সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আ.লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তাবরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. হোয়াইট হাউসের কাছে গুলিতে নিহত ১, আহত অনেকে সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আ.লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার