হোয়াইট হাউসের কাছে গুলিতে নিহত ১, আহত অনেকে

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬ ২২:১৯:৩০
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছের একটি ভবনে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে গোলাগুলির ঘটনা ঘটেছে। হামলার পর এক বন্দুকধারী ওই ভবনের ভেতরে অবস্থান নিয়ে নিজেকে অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

পুলিশ জানিয়েছে, হামলাকারী এখনো তাদের হেফাজতে আসেনি। তাকে আটক করতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁদের সঙ্গে রয়েছে কৌশলগত সরঞ্জাম ও ভারী অস্ত্র।

ডিসি কাউন্সিলের সদস্য ব্রুক পিন্টো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ভিআইডিএ ফিটনেস ক্লাবের ভেতরে ও বাইরে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, জিম থেকে দৌড়ে বাইরে চলে যাওয়ার পরও তিনি আরও কয়েকটি গুলির শব্দ শুনতে পান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের লোগান সার্কেল এলাকায় এ ঘটনা ঘটেছে। এলাকাটি হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল উত্তর-পূর্বে অবস্থিত।

ঘটনাস্থলের আশপাশের ভবনগুলোর ছাদে রাইফেল হাতে অবস্থান নিতে দেখা গেছে পুলিশ সদস্যদের। এ ছাড়া কয়েক ডজন পুলিশের গাড়ি দিয়ে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

কাছাকাছি একটি ভবনের ছাদে দাঁড়িয়ে অনেককে পুলিশের অভিযান ও তৎপরতা পর্যবেক্ষণ করতেও দেখা গেছে।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. হোয়াইট হাউসের কাছে গুলিতে নিহত ১, আহত অনেকে সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. হোয়াইট হাউসের কাছে গুলিতে নিহত ১, আহত অনেকে সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার