বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬ ১৫:৪৩:০৭
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশ খুব ধনী দেশ নয়। তাই জ্ঞান অর্জন করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বঙ্গভবনে রাঙ্গামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়া সম্পর্কে জানার পরামর্শ দেন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করার পাশাপাশি ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশ ও মানুষের কল্যাণকে প্রাধান্য দেওয়ার কথাও বলেন তিনি।

রাষ্ট্রপতি জানান, শিক্ষার্থীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও দেশের শাসনব্যবস্থা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়ার লক্ষ্যেই বঙ্গভবন পরিদর্শনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাবে।

সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর আওতায় এ পরিদর্শনের আয়োজন করা হয়। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. শরীফুল ইসলামের নেতৃত্বে ৩২ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এতে অংশ নেন। প্রতিনিধিদলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরাও ছিল।

এ সময় বঙ্গভবনের ঐতিহাসিক স্থাপনা ও সংরক্ষিত নিদর্শন সম্পর্কে শিক্ষার্থীদের খোঁজখবর নেন রাষ্ট্রপতি। তোষাখানা, চিড়িয়াখানা এবং সাবেক রাষ্ট্রপতিসহ বিশিষ্ট ব্যক্তিদের ছবি সংরক্ষিত থাকার বিষয়েও তাদের জানান তিনি।

শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় রাষ্ট্রপতি রাঙ্গামাটি সফরের আগ্রহ প্রকাশ করেন। সময় ও সুযোগ হলে সেখানে যাওয়ার ইচ্ছার কথাও জানান তিনি।

পরে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও ফটোসেশনের মধ্য দিয়ে তাদের এ পরিদর্শন কর্মসূচি শেষ হয়।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রভাষক মো. শাহ জালাল, তাসলিমাতুন নাহার এবং সিনিয়র সহকারী শিক্ষক নেত্রী রায়সহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন সদ্য. জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগে পদ হারালেন মহিলা দল নেত্রী সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন সদ্য. জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগে পদ হারালেন মহিলা দল নেত্রী সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক