আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৬ ১১:৫১:২৩
ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে মালিকপক্ষ। শনিবার (১৪ নভেম্বর) সকালে কারখানাগুলোর প্রবেশপথে বন্ধের নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে আরও ছয়টি কারখানায় দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে বন্ধের আওতার বাইরে থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শনিবার সকালে শ্রমিকেরা নিয়মিত সময়েই এসব কারখানায় কাজে যোগ দিয়েছেন।

শিল্পাঞ্চল-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে প্রবেশ করেছেন। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় সেসব প্রতিষ্ঠানের শ্রমিকেরা কাজে যোগ দিতে পারেননি।

তিনি আরও জানান, কয়েকটি কারখানায় শ্রমিকেরা কর্মস্থলে প্রবেশের পর কর্মবিরতি শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় ওই ছয়টি প্রতিষ্ঠানে দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকা ও বন্ধ কারখানার সামনে শিল্পপুলিশের পাশাপাশি ঢাকা জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

এর আগে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভার ও আশুলিয়ায় কয়েক দিন ধরে শ্রমিকদের আন্দোলন চলে আসছে। বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

এসব ঘটনায় দায়ের করা একাধিক মামলায় এ পর্যন্ত অন্তত ১৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রমিক অসন্তোষ পুরোপুরি নিয়ন্ত্রণে না এলে আশুলিয়ায় বন্ধ কারখানার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পোশাকশিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।

সদ্য সংবাদ/এজে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে পোশাক কারখানায় ডিবির অভিযান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে পোশাক কারখানায় ডিবির অভিযান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল