আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৬ ১১:১২:০০
ছবি: সংগৃহীত

দেশের তরুণদের মাদক ও অনলাইন জুয়ার দিকে ঠেলে দেওয়ার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তার দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করে জাতি হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের ১৫ থেকে ২০ শতাংশ তরুণ অনলাইন ক্যাসিনো ও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। অনলাইন জুয়ার মাধ্যমে প্রতি বছর প্রায় ৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে বলেও দাবি করেন তিনি। এ পরিস্থিতি মোকাবিলায় সামাজিকভাবে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

আসাদুল হাবিব দুলু জানান, লালমনিরহাটকে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত করার লক্ষ্য নিয়ে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি শুরু হয়েছে। এই উদ্যোগের অগ্রগতি দেখতে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফর করবেন বলেও জানান তিনি।

সভায় সামাজিক মূল্যবোধের অবক্ষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা এবং তাদের ওপর নির্যাতনের মতো ঘটনা ঘটছে। নীতিবোধ, মূল্যবোধ, সম্মান ও সামাজিকতার জায়গায় পিছিয়ে পড়ার এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।

লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমানসহ অন্যরা।

সদ্য সংবাদ/এজে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে পোশাক কারখানায় ডিবির অভিযান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে পোশাক কারখানায় ডিবির অভিযান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল