কওমি মাদরাসা নিয়ে অতীতেও ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে: এমপি নুরুল আমিন

ম
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১৪ নভেম্বর, ২০২৬ ২১:১৫:১৩
ছবি: সদ্য সংবাদ

কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেছেন, অতীতেও কওমি মাদরাসাকে ঘিরে ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও এমন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যক্তির কোনো ভুলকে কেন্দ্র করে পুরো শিক্ষাব্যবস্থাকে বিতর্কিত করার চেষ্টা করা হয় বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়ারলেস দারুল উলুম মাদরাসার এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে মাদরাসাটির হিফজ সম্পন্ন করা ২৯ জন শিক্ষার্থী এবং আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের অধীনে ২০২৬ সালের মারকায পরীক্ষায় উত্তীর্ণ ২০ শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

সংসদ সদস্য নুরুল আমিন বলেন, এ দেশের দ্বীনি শিক্ষার প্রসারে মসজিদ ও মাদরাসার ভূমিকা গুরুত্বপূর্ণ। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও সাহাবিরা মানুষের সঙ্গে উত্তম আচরণ এবং সুন্দর চরিত্রের মাধ্যমে ইসলামের বাণী প্রচার করেছেন। তাই কাউকে কষ্ট দেওয়া, সংঘাত সৃষ্টি কিংবা সহিংসতার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার ধারণা থেকে সবাইকে দূরে থাকতে হবে।

তিনি আরও বলেন, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা ইসলামী শিক্ষার ঐতিহ্য বহন করছেন। একটি গোষ্ঠী দ্বীনের ভুল ব্যাখ্যা দিয়ে তাদের সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারের বিষয়ে আলেম-ওলামা ও সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মো. শোয়াইব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও অর্জনের কথা তুলে ধরেন। তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত দুই শতাধিক শিক্ষার্থী হিফজ সম্পন্ন করেছেন। গত বছর মিরসরাই, সীতাকুণ্ডসহ বিভিন্ন এলাকার মসজিদে এ প্রতিষ্ঠানের ৭২ জন শিক্ষার্থী খতমে তারাবির নামাজ পড়িয়েছেন। কিতাব বিভাগের শিক্ষার্থীরাও বিভিন্ন বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করে মারকায অর্জনসহ পুরস্কৃত হয়েছেন।

মাদরাসার সুনাম ছড়িয়ে পড়ায় বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহী হলেও পর্যাপ্ত ভবন না থাকায় অনেককে ভর্তি করা সম্ভব হচ্ছে না বলে জানান পরিচালক। প্রতিষ্ঠানটির স্থায়ী ভবন নির্মাণে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

শিক্ষক মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে হিফজ সম্পন্ন করা ২৯ জন এবং মারকায পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ ২০ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে পোশাক কারখানায় ডিবির অভিযান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে পোশাক কারখানায় ডিবির অভিযান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল