লালমনিরহাট সরকারি কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি নুরুন্নবী নুরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির পার্টি অফিস ‘হামার বাড়ি’তে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় নুরুন্নবী নুরকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে রোববার (১৫ নভেম্বর) তাঁকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সদ্য সংবাদ/ এআর