এক সপ্তাহেই ১১ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬ ১৯:৫৩:০৯
ছবি: সংগৃহীত

সৌদি আরবে বসবাস ও কর্মসংস্থানের নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে মাত্র সাত দিনের ব্যবধানে প্রায় ১২ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। একই সময়ে ১১ হাজারের বেশি বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে একযোগে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন সরকারি সংস্থার সদস্যরাও অংশ নেন। গ্রেপ্তার হওয়া ১১ হাজার ৯৫২ জনের মধ্যে আবাসন আইন ভঙ্গের অভিযোগ রয়েছে ৬ হাজার ১৬৩ জনের বিরুদ্ধে। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ২২৫ জন এবং শ্রম আইন ভঙ্গের অভিযোগে ২ হাজার ৫৬৪ জনকে আটক করা হয়েছে।

এদিকে অবৈধ পথে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৬৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটি থেকে অবৈধভাবে বের হওয়ার চেষ্টা করায় আটক হয়েছেন আরও ২৯ জন। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের আশ্রয়, পরিবহণ ও চাকরি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১৫ জনকে।

অভিযানের পরবর্তী আইনি কার্যক্রমও চলমান রয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ২২ হাজার ৪৫১ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস ও কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আর দেশে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পাঠানো হয়েছে আরও ৯ হাজার ৮০০ জনকে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে ৪০ হাজার ৭৬২ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে পুরুষ ৩৮ হাজার ৩৮৩ জন এবং নারী ২ হাজার ৩৭৯ জন।

এদিকে অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর শাস্তির বিধান রয়েছে সৌদি আরবে। অবৈধভাবে প্রবেশে সহযোগিতা, পরিবহণ, আশ্রয় কিংবা নিয়োগের মতো অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এমনকি এসব কাজে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।

সৌদি সরকারের এই ধারাবাহিক অভিযানে দেশটিতে বসবাসরত প্রবাসীদের বৈধ কাগজপত্র ও কর্মসংস্থানের অনুমতি ঠিক রাখার বিষয়টি আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার সদ্য. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার সদ্য. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা