অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, শেরপুর সীমান্তে আটক ১২

ম
মো. রাজন মিয়া ( শেরপুর প্রতিনিধি )
১৮ নভেম্বর, ২০২৬ ১৫:১১:৩৪
ছবি: সদ্য সংবাদ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৭ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার মিশনমোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। প্রাথমিকভাবে যাচাই করে দেখা যায়, আটক ব্যক্তিদের কারও কাছেই ভারতে প্রবেশের বৈধ পাসপোর্ট ছিল না।

আটক ব্যক্তিদের মধ্যে সাতজন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। তাঁরা হলেন ইমদাদুল হক, মিনারুন, ইউসুফ, শওকত আলী, আব্দুল্লাহ, হাসান ও মেসবাউল। বাকি পাঁচজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁরা হলেন আক্তারুল হক, শামীম, আবদুল করিম, আলামিন ও রুবেল।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) আরও জানিয়েছে, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ ঠেকাতে এ ধরনের অভিযান এবং নজরদারি অব্যাহত থাকবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী