আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত!

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ২৩:৫৬:৫৬
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা নিহত হয়েছেন। নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সহিংসতায় কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাতে একদল আন্দোলনকারী মহাসড়কে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। এ সময় ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। পাশাপাশি অন্তত দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। আন্দোলনকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন।

অভিযোগ রয়েছে, খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে কৃষক দল নেতা রাজু মোল্লা গুরুতর আহত হন। পরে কয়েকজন পথচারী তাঁকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম মামুন বলেন, কয়েকজন পথচারী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ হাসপাতালে নিয়ে আসেন। পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। তিনি রাজু মোল্লা। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

মহাসড়কে অগ্নিসংযোগ ও সহিংসতার কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

কৃষক দল নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী মহাসড়কে অবস্থান নেন। তাঁরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রাজু মোল্লার মৃত্যুর খবর পেয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তিনি নিহতের মরদেহ দেখেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তবে রাজু মোল্লার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ, হামলার প্রকৃত পরিস্থিতি এবং সহিংসতায় জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।​


সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন সদ্য. হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন সদ্য. হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর