প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১৫:১৪:২৮
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসার আমন্ত্রণে সম্মতিও জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় প্রধানমন্ত্রীর পাঠানো আমন্ত্রণপত্র তাঁর হাতে তুলে দেন প্রতিমন্ত্রী।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান হুমায়ুন কবির। আলোচনায় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

এ সময় বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, অতীতের সুসম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখে দুই দেশের অংশীদারত্ব আরও বিস্তৃত করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচন ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়েও আলোচনা হয়। প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের নেওয়া ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন হুমায়ুন কবির।

অন্যদিকে, বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা ও সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন তিনি। এর মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং আড়াই কোটি গাছ লাগানোর কর্মসূচি। এ ছাড়া ২০৩০ সালের মধ্যে দেশের মোট জ্বালানি চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্যমাত্রার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

সাধারণ মানুষের আর্থিক ও সামাজিক সুরক্ষা জোরদারে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচি সম্পর্কেও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে জানান হুমায়ুন কবির।

সাক্ষাৎ শেষে সময় দেওয়ার জন্য প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েককে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী