গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৬ ১৩:২৭:১২
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে একের পর এক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। উপজেলা থানা, গ্রামীণ ব্যাংকের একটি শাখা এবং বিএনপি নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানার সামনে মিছিল নিয়ে জড়ো হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। একপর্যায়ে থানার প্রবেশপথের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন তারা। এরপর থানা ভবন ও সেখানে থাকা একাধিক গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়।

একই সময়ে মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া উপজেলা বিএনপি কার্যালয়েও তাণ্ডব চালান অবরোধকারীরা।

অন্যদিকে, গোপালগঞ্জ জেলা শহরের চৌরঙ্গী এলাকায় হামলার শিকার হয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়ি। সেখানে ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটে।

​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. গাড়ির হিসাব কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগ সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সফরে আজ লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. গাড়ির হিসাব কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগ সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সফরে আজ লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী