পদ্মা সেতু পথে সাতক্ষীরা-ঢাকা বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৬ ১২:৪১:৫২
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে সড়ক অবরোধ ও সহিংসতার ঘটনার পর নিরাপত্তা উদ্বেগে সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকেরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় বৃহস্পতিবার সকালেও এ রুটে কোনো বাস ছেড়ে যায়নি। এতে ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

পরিবহনসংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সকালে কয়েকটি বাস পদ্মা সেতু ব্যবহার করে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, যানবাহনে হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়ার পর দুপুর থেকে ওই পথে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরিবহন মালিক ও শ্রমিকদের আশঙ্কা, চলমান পরিস্থিতিতে বাস ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চালক ও সহকারীদের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। এ কারণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পদ্মা সেতু হয়ে গাড়ি পাঠাতে চাইছেন না তাঁরা।

তবে জরুরি প্রয়োজনে কিছু বাস যশোর হয়ে আরিচা ফেরিঘাট ব্যবহার করে ঢাকায় যাচ্ছে। বিকল্প এই পথে যাতায়াতে সময় বেশি লাগায় যাত্রীদের অতিরিক্ত ভোগান্তি পোহাতে হচ্ছে।

হামদান পরিবহনের পরিচালক রাজিব বিশ্বাস বৃহস্পতিবার সকালে জানান, সকাল থেকে তাঁদের কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। পরিস্থিতির উন্নতি হলে পুনরায় বাস চলাচল শুরু হবে।

ইমাদ পরিবহনের পাটকেলঘাটা কাউন্টারের ব্যবস্থাপক স্বাধীন জানান, বুধবার সকালে কয়েকটি বাস পদ্মা সেতু হয়ে ঢাকায় গেলেও গোপালগঞ্জের পরিস্থিতি অবনতির খবর পাওয়ার পর দুপুর থেকে ওই পথে আর গাড়ি পাঠানো হয়নি।

একই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এসকে পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের ব্যবস্থাপক জহির রায়হান। তাঁর ভাষ্য, নিরাপত্তার কারণে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে কিছু গাড়ি চললেও বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছাড়েনি।

এদিকে বাস বন্ধ থাকায় জরুরি কাজে ঢাকায় যেতে চাওয়া যাত্রীরা পড়েছেন বিপাকে। প্রোকন কোম্পানির সাতক্ষীরা এরিয়া ম্যানেজার বজলু রহমানের বৃহস্পতিবার ঢাকায় প্রধান কার্যালয়ের একটি জরুরি সভায় যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বুধবার বিকেলে টিকিট কাটতে গিয়ে বাস না পেয়ে অনিশ্চয়তায় পড়েন তিনি।

আরেক যাত্রী মো. আরিফুল ইসলামও জরুরি কাজে ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প পথে যাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী বলেন, সাতক্ষীরা থেকে বাস চলাচলে স্থানীয়ভাবে কোনো নিরাপত্তা সমস্যা নেই। তবে ঢাকায় যাওয়ার পথে কয়েকটি স্থানে নিরাপত্তাজনিত উদ্বেগ থাকায় এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সফরে আজ লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সফরে আজ লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার