দুই নেতাকে হারিয়ে শোকে স্তব্ধ নড়াইলের বিএনপি পরিবার

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৬ ১৩:২৭:২০
ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে হামলার ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত দুজনের বাড়িতে এখন শোকের পরিবেশ বিরাজ করছে।

নিহত ব্যক্তিরা হলেন কালিয়া পৌর কৃষকদলের সদস্য সচিব শেখ শাহিনুর (৪০) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪৫)। শাহিনুর পৌরসভার মির্জাপুর এলাকার নিছার উদ্দিন শেখের ছেলে। অন্যদিকে সোহেল ছোট কালিয়া এলাকার মোতালেব মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কথিত নৈরাজ্য প্রতিরোধের দাবিতে কালিয়া উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে কর্মসূচি পালন করছিলেন। তাঁদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে।

এ সময় শেখ শাহিনুর ও সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই দুজনের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. গাড়ির হিসাব কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগ সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সফরে আজ লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. গাড়ির হিসাব কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগ সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সফরে আজ লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী