গাজীপুর ও আশুলিয়ায় বন্ধ ৪৪ কারখানা, নিরাপত্তায় বিজিবি মোতায়েন

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৬ ১১:৫৮:২০
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকায় গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চলে অস্থিরতা দেখা দিয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল পর্যন্ত গাজীপুরে ১৮টি এবং আশুলিয়ায় ২৬টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া আশুলিয়ার আরও ১০টি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন এলাকায় ১০টি এবং কোনাবাড়ী এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে আটটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সকালে শ্রীপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে জড়ো হন। পরে বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মিছিল করেন তারা।

অন্যদিকে, আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, শ্রমিক আন্দোলনের প্রভাবে ওই শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় ২০টি কারখানা বন্ধ রয়েছে। পাশাপাশি নোটিশ দিয়ে চারটি এবং মৌখিকভাবে দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ১০টি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি চলছে।

আন্দোলনের কারণে বন্ধ ও কর্মবিরতি চলা কারখানার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এদিকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের বিষয়ে গত সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় নিজেদের প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি সংবাদ সম্মেলনে জানান, প্রস্তাবের নির্দিষ্ট অঙ্ক এখনই প্রকাশ করা হচ্ছে না। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত মজুরির অঙ্কও সঠিক নয় বলে উল্লেখ করেন তিনি।

তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, মালিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাবে সম্মত হয়েছেন। মজুরি বোর্ডের ওই সভায় মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন তাদের প্রস্তাব উপস্থাপন করেন।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫ সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫ সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি