বাকেরগঞ্জে জমি বিরোধের জেরে রাতেই কেটে ফেলা হলো গাছ

জ
জিহাদ হোসেন (বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি)
২৫ নভেম্বর, ২০২৬ ১০:০৩:০৩
ছবি: সদ্য সংবাদ

বরিশালের বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধের বসতবাড়ির সামনের জমি থেকে প্রায় ১৫টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ৮০ বছর বয়সী আব্দুল মান্নান হাজরা।

ঘটনাটি ঘটেছে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড় পুইয়াউটা গ্রামে।

অভিযোগে আব্দুল মান্নান হাজরা উল্লেখ করেন, একই গ্রামের সিরাজুল ইসলাম বেপারীর সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর জমি নিয়ে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে প্রতিপক্ষের লোকজন তাঁর ভোগদখলে থাকা বাড়ির সামনের জমির গাছপালা কেটে ফেলার হুমকি দেন।

পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে জমিতে গিয়ে ছোট-বড় প্রায় ১৫টি গাছ কাটা অবস্থায় দেখতে পান তিনি। তাঁর দাবি, গাছগুলো কেটে ফেলায় আনুমানিক ২০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

লিখিত অভিযোগে সিরাজুল ইসলাম বেপারী (৫০), আশরাফ বেপারী (৪৫) ও এহছাক বেপারী (৫০)-এর নাম উল্লেখ করেছেন বৃদ্ধ। তাঁদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, গাছ কেটে ফেলা এবং ক্ষতিসাধনের অভিযোগ তুলেছেন তিনি। জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করেন আব্দুল মান্নান। ঘটনার সময় কয়েকজন প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন বলেও দাবি তাঁর।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত সিরাজুল ইসলাম বেপারীর বক্তব্য জানতে চাইলে তিনি গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, বড় পুইয়াউটা গ্রামে গাছ কাটার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ