ফিলিস্তিনিদের পাশে থাকার আশ্বাস দিলেন শি জিনপিং ও পুতিন

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬ ১৬:০১:৩৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে পাঠানো পৃথক বার্তায় তারা এ সমর্থনের কথা জানান।

জাতিসংঘের আন্তর্জাতিক ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শুভেচ্ছাবার্তা পাঠান শি জিনপিং। এতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের অন্যতম প্রধান বিষয় ফিলিস্তিন সমস্যা। আঞ্চলিক উত্তেজনার কারণে এ ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ কমে যাওয়া উচিত নয়।

ফিলিস্তিন সংকট সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক নীতি কার্যকর করার ওপর জোর দেন চীনা প্রেসিডেন্ট। এ লক্ষ্যে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা আবার শুরু করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পশ্চিম তীরের প্রশাসন এবং যুদ্ধ-পরবর্তী গাজার পুনর্গঠনে ফিলিস্তিনিদের নেতৃত্ব নিশ্চিত করার কথা বলেন।

শি জিনপিং আরও বলেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিতে হবে। ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায়ের প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ফিলিস্তিনিদের প্রতি মস্কোর সমর্থনের কথা তুলে ধরেছেন।

পুতিন বলেন, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় রাশিয়ার অবস্থান অপরিবর্তিত থাকবে। স্বাধীন ও ঐক্যবদ্ধ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিও সমর্থন রয়েছে মস্কোর।

মধ্যপ্রাচ্য সংকটের ন্যায়সংগত সমাধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন রুশ প্রেসিডেন্ট। পাশাপাশি ফিলিস্তিন ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে দুই দেশের মধ্যে আলোচনা ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫